লালমনিরহাটে ৩ পুলিশ ক্লোজড
আটক মালামাল গোপনে আত্মসাৎ করার অপচেষ্টার অভিযোগে লালমনিরহাট শহর ফাঁড়ির দারোগাসহ দুই কনষ্টেবলকে বৃহস্পতিবার পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
জেলা পুলিশ কার্যালয় জানায়, ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল জলিল এবং অপর দুই কনষ্টেবল সোমবার রাতে কয়েক হাজার টাকার পাট বীজ আটক করে জমা না দিয়ে সেগুলো আত্মসাতের চেষ্টা চালায়। এতে সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষ তাদের ক্লোজ করে।
