বরিশালে কীর্তনখোলা লঞ্চের মালিক গ্রেফতার, জামিনে মুক্তি
বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ‘কীর্তন খোলার’ মালিক ফেরদৌসকে ঠিকাদারি কাজে প্রতারণার অভিযোগে কোতোয়ালি থানা পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে প্রায় তিনঘণ্টা তার বাসভবন ঘেরাও করে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, ফেরদৌসের বিরুদ্ধে খুলনা মিউনিসিপ্যালে ঠিকাদারির সময় প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াসহ বরিশাল পাবলিক হেলথের ১৬ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে।
গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে ফেরদৌস ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন নেয়। জানা যায়, ফেরদৌস বরিশাল যুবদল মহানগর সভাপতির ভাই।
