২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কনস্টেবল নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পুলিশের ট্রাফিক কনস্টেবল রঞ্জিত মল্লিক বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের বগইর নামক স্থানে প্রাইভেট কারের ধাক্কায় রঞ্জিত গুরুতর আহত হলে প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

পুলিশ ঘাতক প্রাইভেট কারটি আটক করতে পারেনি।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।