২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে সাত শিশু অজ্ঞান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে স্বাগত জানাতে কয়েক শ স্কুল পড়–য়া শিশুকে চৈত্রের প্রচণ্ড রোদে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয়। এতে কমপক্ষে সাত শিশু অজ্ঞান হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন তার দলীয় প্রধানকে তুষ্ট করতে মঙ্গলবার এ কাজ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় তিনি দলের মধ্যে কোণঠাসা অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত মাসেও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী এ তিন জেলায় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানকে খুশি করতেও তিনি বিভিন্ন তৎপরতা চালিয়েছিলেন।

জানা গেছে, সিলেট সফরে রাস্তায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্কুলের কয়েক শ ছাত্রছাত্রীকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সানারপাড় থেকে শিমরাইলের মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার দু পাশে মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখেন।