২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতের রায় লঙ্ঘন করে বরিশাল শিক্ষা বোর্ডে তিন কর্মচারীকে পদোন্নতি প্রদান

বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আদালতের রায় উপেক্ষা করে তিন কর্মচারীকে পদোন্নতী দিয়েছে। ইতোপূর্বে ওই তিন কর্মচারীকে বোর্ড অর্ডিন্যান্স উপেক্ষা করে যশোর বোর্ড থেকে বরিশাল বোর্ডে বদলী করা হয়েছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 03:31 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সূত্র জানায়, ১৯৯৭ সালের ৫ নভেম্বর আদেশ বলে নিুমান সহকারি এ কে আজাদ ফারুককে উচ্চমান সহকারি হিসেবে পদোন্নতি দেয়। এ আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয় কিন্তু  আদালত এ আদেশকে অকার্যকর ঘোষনা করে কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড অবৈধভাবে কমিটি গঠন করে এ পদোন্নতি দেয়। ১৯৬১ সালের ‘দি ইন্টারমিডিয়েট এ্যন্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যাাস’ এবং পরবর্তিতে ১৯৬২ এবং ১৯৭৭ সালের সংশোধিত বিধিতে সিলেকশন কমিটির গঠন প্রক্রিয়া অনুসরণ না করে অবৈধভাবে কমিটি গঠন করে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

কমিটি বিধিবহির্ভূতভাবে পেছনের তারিখ থেকে মো. আখতার হোসাইন, এ কে আজাদ ফারুক ও মো. মিজানুর রহমানকে পদোন্নতি প্রদান করে। শুধু তাই নয়, উক্ত কমিটি একজন নিুমান সহকারি কাজি আবদুলকে তিন ধাপ ওপরের পি এস পদেও পদোন্নতি প্রদান করে।