২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সঠিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে’

নগরীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা আগামী ২০১৫ সালের মধ্যে জাতিসংঘ নির্ধারিত মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে সরকারকে আরও সঠিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সোমাবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ২০১৫ এবং বাংলাদেশ’ শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এ আহ্বান জানান।

ঢাকার ব্রিটিশ হাই কমিশনের সহায়তায় সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি) ও ডেমোক্রাসিওয়াচ কর্মশালার আয়োজন করে।

বক্তারা বলেন, অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও বাংলাদেশ অনেক সফলতাও অর্জন করেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে আরও অনেক বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে।