২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ইউনিস্ক ইন্টারন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের সদস্য পদ পেতে যাচ্ছে

বাংলাদেশ প্যারিসে অবস্থিত ইউনিস্ক ইন্টারন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের সদস্য পদ পেতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ তথ্য জানিয়েছেন। সোমবার রাজধানীর ত্রাণ ভবন মিলনায়তনে সুনামি মোকাবেলায় করণীয় শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক সৈয়দ মো. জুবায়েরের সভাপতিত্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকম্প ও সুনামি বিষয়ের বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

আয়োজনে মন্ত্রী আরও বলেন, সম্প্রতি জাপানের কোবেতে অনুষ্ঠিত বিশ্বের ৮১ টি দেশের সুনামি বিষয়ক আন্তর্জাতিক কর্মশালায় মূল প্রবন্ধ বক্তব্য উপস্থাপন করার সময় বাংলাদেশকে সদস্যপদ প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এরই পরিপ্রেক্ষিতে খুব শীঘ্রই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সুনামির পূর্বাভাস প্রাপ্তির বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে তিনি জানান।

তিনি আগামী পনের দিনের মধ্যে সুনামির মতো দুর্যোগের পূর্বাভাস ও তার মোকাবেলায় করণীয় সম্পর্কে একটি খসড়া পরিকল্পনা প্রণয়নের জন্য সরকারি সেরকারি সংস্থার বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান।

ইতোমধ্যে সরকার সুনামি ও ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সুসংগঠিত ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে বলে তিনি জানান।