২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে একটি দেশী বন্দুক উদ্ধার

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৩ নং সদর ইউনিয়নের সাফুয়া গ্রাম থেকে স্থানীয় লোকজন একটি দেশী এলজি গান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রটি ইউপি চেয়ারম্যানের কাছে জমা দিলে চেয়ারম্যান তা থানায় জমা দেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 12:25 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জানা যায়, গত ১৫ এপ্রিল দুপুরে সাফুয়া গ্রামের মোল্লা বাড়ির পুকুরে কিশোর-কিশোরীরা গোসল করার সময় ঘাটের নীচে অস্ত্রটি দেখতে পেয়ে বাড়ির বড়দের জানালে বড়রা চৌকিদারকে খবর দেয়। পরে স্থানীয় লোকজন অস্ত্রটি ইউপি চেয়ারম্যান মঞ্জিল হোসেনের কাছে হস্তান্তর করে। চেয়ারম্যান গত রোববার রাতে অস্ত্রটি ফরিদগঞ্জ থানায় জমা দেন।   

এদিকে পুলিশ নানান টালবাহানার মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ সাংবাদিকদের কাছে উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে তথ্য প্রদান করতে অপারগতা প্রকাশ করেছে।