২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিজিসিবি বিশেষজ্ঞরা সর্বাধুনিক হটলাইন তত্ত্বাবধায়ণ প্রযুক্তির উপর প্রশিক্ষণ সমাপ্ত করেছে

এসএআরআই এনার্জি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানীর (পিজিসিবি) জন্য সমতুল্য বিনিময় কর্মসূচির আওতায় হটলাইন তত্ত্বাবধায়ন করবে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্বালানী সংযোগ সমৃদ্ধ করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:45 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ভারতের ব্যাঙ্গালরে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইন্সটিটিউটে তিনমাস ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় পিজিসিবি’র একটি দলকে লাইভ লাইন তত্ত্ববধায়ন প্রযুক্তির উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা  পিজিসিবি’র পাওয়ার গ্রিড সিস্টেমের সার্বিক উন্নতি সাধনে কাজে লাগাবে।

এই নতুন প্রযুক্তি ট্রান্সমিশন লাইন ও সাবস্টেশনে রুটিন মেইনটেনেন্সের মাধ্যমে সরকারের রাজস্ব ঘাটতি কমিয়ে আনবে।