২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ঘটিত কারণে প্রকৌশলী প্রত্যাহার

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খলিলুর রহমানকে নারী ঘটিত কারণে সোমবার রাজশাহী থেকে ঢাকায় বদলী করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, রাজশাহীতে দায়িত্ব পালন কালে প্রকৌশলী খলিলুর রহমান পাউবোর সরকারি ভবনে পরিবার ছাড়া বসবাস করতেন। ১১ মার্চ রাতে তার বাসায় একজন অপরিচিত মহিলার আগমনকে কেন্দ্র করে রাতেই পাউবোর ক্যা¤পাসে বসবাস কারী কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন। এ ঘটনার প্রেক্ষিতে  প্রধান প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ডের মহাপারিচালক বরাবর একটি রিপোর্ট প্রদান করেন। বিষয়টি তদন্ত শেষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী খলিলুর রহমানকে ঢাকায় বদলী করা হয়।

বদলীর ঘটনায় রাজশাহী পাউবোর কর্মকর্তা কর্মচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে নারী ঘটিত কারণে তাকে প্রত্যাহার করা প্রসঙ্গে খলিলুল রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজী হননি।