২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি’র পরিস্থিতি এখনও থমথমে, হলগুলোতে ছাত্রদলের সশস্ত্র অবস্থান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুজিবুর রহমান হলের ছাত্রদের সাথে বিবাদমান ছাত্রদল-কর্মীদের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভিাবিক রাখতে এখনও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 04:09 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলের মধ্যে পাঁচটিতে ছাত্রদল ক্যাডাররা সশস্ত্র অবস্থায় মহড়া দেয়ায় সাধারণ ছাত্র-ছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। জানা গেছে , হলগুলোতে ছাত্রদল-কর্মীরা প্রচুর অস্ত্র মজুদ করে রেখেছে। যে কোন মূহুর্তে আবারও সংঘর্ষ ঘটতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে বঙ্গবন্ধু হলের ছাত্ররা দিনভর অবরুদ্ধ থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোন কার্যকর ভূমিকার উদ্যোগ নেয়নি। ছাত্ররা অভিযোগ করেছে, প্রশাসনের মদদে ছাত্রদল কর্মীরা তাদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ কামরুজ্জামানের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দেয়া হবে। তবে অবৈধ অস্ত্র মজুদ সম্পর্কে তিনি কোন মন্তব্য করেননি এবং হল তল্লাশী করা হবে না বলে তিনি জানান।