ঝালকাঠিতে একজনের রহস্যজনক মৃত্যু
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় তালগাছিয়া গ্রামের একটি বাগান থেকে সোমবার রাতে পুলিশ দুলাল বেপারী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা সে রহস্য উদঘাটনের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, দুলাল চার দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। সোমবার দুপুরে পচা গন্ধ পেয়ে তারা বাগানে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।
