বেগম জিনাত ওমরের মৃত্যুতে শেখ হাসিনা ও আব্দুল জলিলের শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওমর আলীর স্ত্রী এবং ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেত্রী বেগম জিনাত ওমরের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অন্যদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল বেগম জিনাত ওমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
