২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেনা সদস্যের মৃত্যু

রাজবাড়ি জেলার এক্রোবেটিক সেন্টারে গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মঙ্গলবার সকালে এক সেনা সদস্য নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজবাড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পুলিশ সুত্র জানায়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বুধবার রাজবাড়ি  আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তার জন্য ঢাকা সেনানিবাসের একটি দল রাজবাড়িতে অবস্থান করছিল। ওই দলের অন্তর্ভুক্ত প্রেসিডেন্টের  গার্ড রেজিমেন্টের সেনা মো.শহিদুল ইসলাম (২৫)  এক্রোবেটিক সেন্টারের পানির ট্যাংকের উপচে পড়া পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে এলে তার মৃত্যু ঘটে।

পরে তাকে রাজবাড়ি সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

সেনা বাহিনী টিমের মেজর মোস্তাক জানান, নিহত শহিদুলের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানার ওসমান মঞ্জিল এলাকায়। তাকে সামরিক মর্যাদায় তার গ্রামের বাড়িতে দাফন করা হবে।