২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পার্টিকেল বোর্ড ফ্যাক্টরিতে অগ্নিকান্ড: ১ কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি

শহরের উত্তম এলাকায় মঙ্গলবার ডায়মন্ড পার্টিকেল বোর্ড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কারখানার এক কোটিরও বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেলা ২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে কারখানার পূর্বদিকের পাটখড়ির গুদামে আগুনের সূত্রপাত হয়। এরপর একে একে সাতটি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুর, হারাগাছ, বদরগঞ্জ ও সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সাতটি গোডাউনের প্রায় ৮০ হাজার মন পাটখড়ি ভস্মীভূত হয়ে গেছে।