২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িমাড়ি শুল্কস্টেশনে কাস্টমস কর্মকর্তাদের সাথে আমদানিকারক ও শ্রমিকদের হাতাহাতি

জাতীয় রাজস্ব বোর্ড প্রনীত রাজস্ব আদায় সংক্রান্ত নতুন নীতিমালা চালু করার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের বুড়িমারি শুল্কষ্টেশনে মঙ্গলবার কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট ও শ্রমিকদের হাতহাতির ঘটনা ঘটে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

সংঘর্ষ চলাকালে শ্রমিকরা কাস্টমস সহকারি কমিশনার আবেদ আলী ঢালীকে লাঞ্ছিত করে। ইমিগ্রেশন পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাস্টমস দপ্তরে বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও কাস্টমস সূত্র জানায়, দেশের শুল্ক ষ্টেশনগুলো রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব ফাঁকি রোধে একটি নতুন আদেশ জারি করেছে।

মঙ্গলবার কাস্টমস কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডের আদেশটি চালু করার উদ্যোগ নিলে তাদের সঙ্গে  আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টদের বাক বিতন্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয় শ্রমিকরা এই ঘটনায় যুক্ত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা এক পর্যায়ে কাস্টমস সহকারি কমিশনার আবেদ আলী ঢালীকে লাঞ্ছিত করে।