নেত্রকোনার হাওর এলাকায় প্রচন্ড গরমে ১ জনের মৃত্যু
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় প্রচন্ড গরমে আলতু মিয়া (৭০) নামে একজন কৃষি শ্রমিক মারা গেছে। এছাড়া আকবর আলী (৫৮) ও জনাব আলী (৬০) নামে দু জন কৃষি শ্রমিক অচেতন হয়ে পড়ে
আলতু মিয়া কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে বৈশাখের গরমে সারাদিন ধান সংগ্রহ করে গরুগাড়ি দিয়ে ধান বাড়ি আনার সময় সন্ধ্যা ৭ টায় তিনি মারা যান। গরমে অচেতন হওয়া দু জনের অবস্থা আশংকাজনক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
