২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন

চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫টি উপজেলায় এবার বোরো ধানের আবাদ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বাম্পার ফলনের আশা করছেন কৃষকগণ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

জেলার ৫টি উপজেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আবাদকৃত জমি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৫৫ হাজার হেক্টরে পৌঁছে। অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধান রোপন করা হয়। 

চলতি বোরো মৌসুমের প্রথমদিকে সারের সঙ্কট ও উচ্চ মূল্য এবং বিদ্যুতের লোডশেডিং, লো ভোল্টেজ থাকাতে কৃষকদের বেশ বিপাকে পড়তে হলেও পরবর্তী সময় ভতুর্কি মূল্যে সার বিক্রী এবং চৈত্র মাস জুড়েই মাঝে মাঝে হালকা ও ভারি বৃষ্টিপাত বোরো চাষের জন্য সুফল বয়ে আনে।

এলাকায় কৃষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, চলতি মৌসুমে পারিজা-৭৬, হাইব্রীড, মাইক্রো, বিআর-১৬, বিআর-২৯, ২৮, প্রভৃতি বোরো ধানের চাষ করা হয়। এর মধ্যে কয়েকটি  জাতের ধান বৈশাখের শুরুতেই কাটা শুরু হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ জোতদার এবং কৃষকগণ আশা করছেন, প্রাকৃতিক পরিবেশসহ বোরো আবাদের প্রয়োজনীয় সবকিছু অনুকূলে থাকায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

উল্লেখ্য, এবার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ১ লাখ ৬৭ হাজার মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২ লাখ মেট্রিক টন বোরো উৎপাদন হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।