সাতক্ষীরায় আহমদিয়া কমপ্লেক্সের মসজিদ লেখা সাইনবোর্ড তুলে নেওয়ার জন্যে ৭ দিনের আলটিমেটাম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের আহমদিয়া কমপ্লেক্সের মসজিদে লেখা সাইনবোর্ড তুলে নেওয়ার জন্যে খতমে নবুওয়াত ৭ দিনের আলটিমেটাম দিয়েছে।
এদিকে আহমদিয়া জামাতের অনুসারিদের ওপর হুমকি ও হয়রানি অব্যাহত রয়েছে। এর ফলে হরিনগর এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন করা হলেও শ্যামনগর থানার আহমদিয়া জামাতের অনুসারিরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
খতমে নবুওয়তের পক্ষে বলা হয়েছে, আহমদিয়া কমপ্লেক্সে যাতে মসজিদ সাইনবোর্ড টানানো না হয় এবং সরল প্রান মুসলমানরা যাতে মসজিদ ভেবে এই উপসনালয়ে প্রবেশ না করে সে জন্যে তারা ব্যবস্থা নিয়েছেন।
ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্টের আমীর মওলানা ইহছানুর রহমান, নায়েবে আমীর মওলানা আবদুল খালেক, সচিব মওলানা মাহমুদুল হাসান এক যুক্ত বিবৃতিতে আগামী ৭ দিনের মধ্যে কাদিয়ানী উপাসনালয় লেখা সাইনবোর্ডটি যথাস্থানে স্থাপন ও গ্রেফতারকৃত খতমে নবুওয়াত কর্মীদের মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, অন্যথায় তৌহিদী জনতাকে সঙ্গে নিয়ে রক্তের বিনিময়ে সাইবোর্ড যথাস্থানে লাগানো হবে।
