জমি নিয়ে সংঘর্ষে নাটোরে আহত ৪০
জেলার ভুঁইয়া মাশিন্দা গ্রামে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিবদমান দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
গ্রামবাসী জানায়, আমজাদ হোসেন তার সহযোগিদের নিয়ে বৃহস্পতিবার সকালে মাশিন্দা গ্রামের একটি বিতর্কিত জমির ধান কাটতে শুরু করে।
খবর পেয়ে শাহজাহান আলী তার সহযোগিদের নিয়ে ঘটনাস্থলে পৌছে ধান কাটতে বাধা দিলে একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে ১৪ জনকে গুরুতর অবস্থায় নাটোর মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা দায়ের করা হয় নি।
