উপ-সচিব পদে ৩২৭ কর্মকর্তার পদোন্নতি
উপসচিব পদে বিভিন্ন ক্যাডারের ৩২৭জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যেমে এ পদোন্নতির তালিকা প্রকাশ করা হয়।
২৬ টি বিসিএস ক্যাডারের মধ্য থেকে ১৯ টি ক্যাডারের কর্মকর্তারা এ গণপদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি প্রাপ্তদের তালিকায় রয়েছেন ১৯৮২ ব্যাচের কয়েক জন এবং ১৯৮৪ ব্যাচের অধিকাংশ কর্মকর্তা।
বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭০ জন কর্মকর্তা, গণপূর্ত ক্যাডারের নয় জন, স্বাস্থ্যের পাঁচ জন, পশুসম্পদ ক্যাডারের এক জন, ডাক বিভাগের এক জন, কৃষিতে সাত জন, মৎস ক্যাডারের তিন জন, নিরীক্ষা ও হিসাব বিভাগের চার জন, অর্থনীতি ক্যাডারের দুই জন, কর বিভাগের তিন জন, আনসার ক্যাডারের তিন জন, সমবায়ের চার জন, সাধারন শিক্ষায় চার জন, খাদ্য ক্যাডারের তিন জন, তথ্যে চার জন, সড়ক ও জনপদ ক্যাডারে এক জন, পরিসংখ্যানে এক জন, রেলওয়ে পরিবহন ও বানিজ্যিক ক্যাডারে দুই জন, রেলওয়ে প্রকৌশলী ক্যাডারের চারজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বর্তমানে উপসচিবের ১৪৫ টি পদ শূন্য রয়েছে। পদোন্নতি প্রাপ্ত উপসচিবদের পোস্টিং দিতে হলে সুপার নিউমারারি পদ সৃষ্টি করতে হবে।
