২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকায় গ্যাস কূপ খনন শুরু

ভারত বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় গ্যাসের সন্ধানে কূপ খননের কাজ শুরু করেছে। দীর্ঘ ১৫ বছর বিরতির পর প্রায় ৪০০ কোটি রুপি ব্যয়ে এই প্রকল্প হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিচালিত তেল এবং প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)। সম্প্রতি মহানদী এবং কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকায় গ্যাসের সন্ধান পাওয়ায় পশ্চিমবঙ্গ উপকূলে গ্যাস পাওয়ার সম্ভাবনা উজ্জল হয়েছে। ফলে আশির দশকের পর এবার বিশাল ব্যয়ে এ প্রকল্প হাতে নিয়েছে ভারত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 12:33 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

গত ২২ মার্চ থেকে পরিচালিত এ কুপ খনন কাজের জন্য ট্রান্সওসেয়িয়ান নরডিক প্রয়োজনীয় সহাযতা দিচ্ছে। কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণে এবং পশ্চিমবঙ্গ সমুদ্র উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে একটি কূপ খনন করা হচ্ছে। এ ব্লকে আরো তিনটি কূপ খনন করা হবে বলে কোম্পানী সূত্রে জানা যায়।

প্রচন্ড প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেও অর্থাৎ তীব্র স্রোত এবং ঘূর্ণিঘড়েও বিশেষভাবে নির্মিত বিশ্বের এই অন্যতম জাহাজ নরডেক কাজ চালিয়ে যেতে পারে। আগামী মাসে ৫০০০ মিটার গভীর কূপ খনন কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।

ওএনজিসি এ ব্লকে ইতোমধ্যে  থ্রি-ডি ভূকম্পন জরীপ, ডাটা প্রসেসিং, বিশদীকরণ, ভূতত্ত্ব এবং ভূকাঠামোগত পরীক্ষা নিরীক্ষার জন্য  ১৭৫ কোটি রুপি ব্যয় করে ফেলেছে। চারটি কূপ খননের জন্য প্রাথমিক পর্যায়ে ৪০০ কোটি রুপির অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে।