২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষীপুরের এজিও ত্রিবেদীর নির্বাহী পরিচালক সড়ক দুর্ঘটনায় নিহত

লক্ষ্মীপুরের ত্রিবেদী মহিলা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ননেকারা ফেরদৌস বেবী (৫০) কুমিল্লার দাউদকান্দির সৈয়দপুর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ঢাকা থেকে মাইক্রোবাস যোগে লক্ষ্মীপুর যাওয়ার পথে বুধবার সকালে বিপরীতমুখী নোয়াখালী এক্সপ্রেসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই বেবী ও তার ড্রাইভার আল আমিন (২২) নিহত হন।

নিহত বেবীর লাশ পরে সংস্থার লক্ষীপুরস্থ প্রধান কার্যালয়ের সামনে নেওয়া হলে কর্মী অসংখ্য শুভানুধ্যায়ী শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমায়।