২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটক কমে যাওয়ায় হুমকির মুখে নেপালের অর্থনীতি

পর্যটকের অভাবে হিমালয় রাজ্য নেপালের রাজধানী কাঠমাণ্ডুর রাস্তাগুলো যেন মরুপ্রায় হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেপাল থেকে ফিরে ফরিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 05:44 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

ফেব্র“য়ারিতে দেশটির পর্যটন বোর্ডের লক্ষ্যমাত্রার চেয়ে পর্যটকের সংখ্যা ৪৩ শতাংশ হ্রাস পেয়েছে।

পর্যটকদের প্রলুদ্ধ করতে ওয়েবসাইটে হোটেলগুলো ছাড়ের কথা ঘোষণা করলেও থামেল, দরবার মার্গ ও বসন্তপুরের মতো ব্যস্ত সড়কগুলো এখন প্রায় সম্পূর্ণ ফাঁকা।

পর্যটন বোর্ডের মুখপাত্র আদিত্য বরাল জানান, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির পর্যটকরা এখন আর নেপাল আসছেন না। অন্যদিকে বাংলাদেশের প্রাইভেট ট্যুর অপারেটরদের প্যাকেজ ট্যুরের কল্যাণে বাংলাদেশীরা নেপাল ভ্রমণের সুযোগ নিচ্ছেন।

পর্যটক কমে যাওয়ায় নেপালের ভঙ্গুর অর্থনীতি বর্তমানে চাপের মুখে রয়েছে। তাছাড়া পর্যটন শিল্পও ক্ষতির সম্মুখিন হচ্ছে।

ফেব্র“য়ারির ১ তারিখে রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা হাতে নিয়ে জরুরী অবস্থা জারি এবং বিরোধী দলের ওপর ব্যাপক ধড়পাকড় চালানোর কারণেই দেশটিতে পর্যটক স্বল্পতা দেখা দিয়েছে। নয় বছর ধরে সশস্ত্র কমিউনিস্টদের বিদ্রোহ এবং রাজা জ্ঞানেন্দ্রর জরুরী অবস্থা মিলিয়ে বর্তমানে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর্ন্তজাতিক পরিমন্ডলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বরাল বলেন, যে সমস্ত দেশ থেকে নেপালে বেশি পর্যটক আসে তাদের ভ্রমণ সংক্রান্ত পরামর্শ  এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।

পর্যটন উদ্যোক্তারা ইতোমধ্যেই দেশটির সরকারের কাছে জরুরী অবস্থা প্রত্যাহার কিংবা এমন কোন পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে যা দেশটির পর্যটন খাতকে ক্ষতিগ্রস্ত না করে।

তারা বলেন, জরুরী অবস্থা দেশটি সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে এবং এর ফলেই পর্যটকরা নেপাল ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে।