২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ওরস মাহফিলে হামলার প্রস্তুতিকালে ৬ যুবক আটক

ওরস মাহফিলে হামলার প্রস্তুতিকালে সোমবার রাতে উত্তর চাকামইয়া গ্রাম থেকে পুলিশ ছয় যুবককে গ্রেফতার করেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আটককৃতরা হল নাজমুল হাসান (২০), শাহিন শিকদার (১৮), সিরাজ মিয়া (২০), কাওসার (২২), ইব্রাহিম (২০) এবং রাসেল (২০)।

এদিকে, পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে সোমবার রাতে একদল সন্ত্রাসী হামলা চালায়। তারা হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে। সন্ত্রাসীদের হামলায় দুই পর্যটক আহত হন। হামলার কারণ জানা যায়নি।

পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।