২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গৃহপরিচারিকা রত্নার মৃত্যু, গৃহকর্ত্রী আটক

গৃহপরিচারিকা রত্নার (১৩) মৃত্যু ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যশোর কোতোয়ালি পুলিশ মঙ্গলবার সকালে গৃহকর্ত্রী রোমেছা বেগমকে আটক করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গত শনিবার সন্ধ্যার দিকে রত্নার মৃতদেহ ঘরের সিলিঙের সাথে ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। সুরতহাল রিপোর্টে আঘাতের চিহ্ন ছিল বলে সূত্র জানায়। এলাকাবাসী সে সময় এ হত্যাকাণ্ডকে পরিকল্পিত হত্যাকান্ড বলে অভিযোগ করে।

আটক রোমেছা বেগমের স্বামী ওমর আলী পুলিশের এসআই। সে সিরাজগঞ্জে কর্মরত।