খেজুর হত্যা মামলায় গালিব ও তার ৩ সহযোগী ৪ দিনের রিমান্ডে
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমীর ড. আসাদুল্লাহ আল গালিব ও তার তিন সহযোগীকে মঙ্গলবার চার দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। তাদের চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ জানায়, গালিব এবং তার সহযোগী আল সালাদী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সামাদ সালাদী, গাংনী ডিগ্রী কলেজের প্রভাষক নুরুল ইসলাম ও আহলে হাদিস আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এএসএম আজিজুল্লাহকে মঙ্গলবার বেলা ১২টায় নওগাঁর ১ নম্বর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমাণ্ড চাওয়া হয়। আদালত চার দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, গালিব ও তার সহযোগীদের জামিনের আবেদন নাকচ করা হয়।
গালিব ও তার সহযোগীদের নওগাঁ সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা রানীনগর থানার এস আই খায়রুল ইসলাম।
