চরফ্যাশন মাদ্রাসার সকল দাখিল পরীক্ষার্থী ভুয়া
সোমবার ইংরেজি পরীক্ষার দিনে জেলার চরফ্যাশন থানার আদর্শ দাখিল মাদ্রাসার ১২ জন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। চরফ্যাশন কলেজ দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ চারজন পরীক্ষার্থীনীসহ ওই ১২ জনকে আটক করে।
পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তা এবং পুলিশ জানায়, পরীক্ষার প্রথম দিন থেকেই নাম পরিবর্তন করে নতুন এমপিওভুক্ত ওই মাদ্রাসা থেকে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল।
