২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি বাস্তবায়নে নতুন নীতিমালা

চলতি অর্থ বছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরডিপি) প্রকল্প দ্রুত বাস্তবায়নে অন্তর্ভুক্তি যোগ্য প্রকল্প গ্রহনের নতুন নীতিমালা তৈরি করেছে পরিকল্পনা কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এ নীতিমালায় সংশোধিত এডিপিতে প্রকল্প সীমিত রাখা সহ সরকারের অগ্রাধিকার প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য অগ্রাধিকার ঠিক রেখে প্রয়োজনে কম গুরুত্বপুর্ণ প্রকল্প বাদ দেয়ার কথা বলা হয়েছে।

এতে বলা হয়, বরাদ্ধহীন কোনো প্রকল্প আরডিপিতে অন্তর্ভুক্ত করা যাবে না ।

সূত্র জানায়, নতুন নীতিমালা অনুযায়ী ধীর গতি সম্পন্ন প্রকল্প থেকে বরাদ্দ কেটে দ্রত বাস্তবায়ন গতি সম্পন্ন প্রকল্পে প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে ।

নীতিমালা অনুযায়ী, চলতি অর্থ বছরে আরডিপিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি, বৈদেশিক সাহায্যপুষ্ট এবং অর্থমন্ত্রীর অনুমোদিত প্রকল্প ছাড়া জিওবির টাকায় কোন প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করা যাবেনা।