২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের সাব মেশিন গানের গুলিতে র‌্যাব সদস্য আহত

মহানগরীর দৌলতপুরে র‌্যাব-৬ এর সদস্য শামীম সোমবার নিজের কাছে থাকা সাব মেশিন গানের গুলিতে আহত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব-৬ ও পুলিশ সূত্র জানায়, সকাল নয়টার দিকে র‌্যাব সদস্যরা দৌলতপুরে বাজার করতে যায়। অন্য সদস্যরা কেনাকাটা করতে গেলে সৈনিক শামীম পিকআপ ভ্যানে অবস্থান করেন। এক পর্যায়ে শামীমের কাছে থাকা সাব মেশিনগানের ট্রিগারে অসতর্কভাবে চাপ লেগে তিন রাউন্ড গুলি বের হয়ে আসে। এক রাউন্ড গুলি তার বাম পায়ে লাগে। দুই রাউন্ড গুলি লাগে গাড়িতে।

এ ঘটনায় র‌্যাব-৬ এর এসআই আবুল কালাম দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।