২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে দু’দল বনদস্যুর মধ্যে গুলি বিনিময়

সুন্দরবনের গহীন জঙ্গলে দু’দল বনদস্যুর মধ্যে গুলি বিনিময়ে তিনজন নিহত এবং আরও চার/পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সুন্দরবনের জেলে ও বাওয়ালীসহ একাধিক  সূত্র জানায়, সুন্দর বনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিডিআর তসলিম গ্র“প এবং প্রতিপক্ষ আরেকটি গ্র“পের মধ্যে বন্দুক যুদ্ধ হয় বলে তারা জানিয়েছে।

শনিবার সন্ধ্যায় মংলা কোস্টগার্ড, বন বিভাগ এবং পুলিশকে এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কোনও কিছু জানাতে পারেনি।