২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে এক চৌকিদারকে পিটিয়ে হত্যা

জেলার সদর থানার বনগ্রামে শুক্রবার রাতে ফিরোজ মৃধা নামে এক চৌকিদারকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ সূত্রে জানা যায়, বনগ্রামের আতাউর রহমানের সাথে নিহত ফিরোজ মৃধার বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আতাউর রহমানের লোজকন ফিরোজ মৃধার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। মারাত্মক আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ৯টায় ফিরোজ মারা যান।

নিহত ফিরোজের ছেলে আজিজ মৃধা বাদি হয়ে ৩ জন মহিলাসহ ১৩ জনকে আসামী করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।