বরগুনায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জন আহত
ফুলঝুড়ি-বরগুনা সড়কে রোববার সকালে এক সড়ক দুর্ঘটনায় বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুব শরীফসহ সাতজন আহত হয়েছে।
আহতদের বিবরনে জানা যায়, ফুলঝুড়ি থেকে বরগুনা আসার পথে তাদের বহনকারী টেম্পোর চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
তারা আরও বলেন, রুট পারমিটবিহীন ও চলাচল অনুপযোগী টেম্পোগুলো অদক্ষ চালকদের কারণে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে।
আহতদের কয়েকজনের নাম জানা গেছে। এরা হলেন, ঢলুয়া গ্রামের সাবেল (৫), মোল্লার হোরা গ্রামের সাজেদা (৪৫) এবং সরিষামুড়ি গ্রামের বাদল (১২)। আহত বাকি তিনজনের নাম জানা যায়নি।
গুরতর আহত চারজনকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
