চাঁদপুরে মোটর সাইকেলের ধাক্কায় মহিলার মৃত্যু
জেলার ঘোষেরহাট উপজেলার গরীবের চর এলাকায় শুক্রবার সকালে মোটর সাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেল হালিমা বেগমকে (৪৫) ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটর সাইকেল চালক পালিয়ে যায়।
স্থানীয় লোকজন মটর সাইকেলটি আট করেছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
