২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে ৮ জন পাহাড়ি অপহৃত

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম নানিয়ারচরে বুধবার সকালে অস্ত্রধারী সন্ত্রাসীরা আটজন পাহাড়ি অধিবাসিকে অপহরণ করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 06:32 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

অপহরণকারীরা সকলেই শান্তিচুক্তি পক্ষীয় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়। তবে অপহৃতদের রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

জানা যায়, নানিয়ারচরের খুইল্লাং পাড়া নামক এলাকায় ভাড়ার জীপ (চাঁদের গাড়ি) থামিয়ে সাত আট জন অস্ত্রধারী পাহাড়ি যুবক ওই অপহরণের ঘটনা ঘটায়। অপহৃতরা হচ্ছে, মরদুল পেদা চাকমা, সুইল্যা চাকমা, বিলাস চাকমা, প্রফুল্ল মাস্টার, তীর চাকমা, দীপায়ন চাকমা, রিপন চাকমা ও ঊষা চাকমা।

পুলিশ ও অপহৃতদের আতœীয় স্বজন অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।