২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গাঁজা, হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার

রাজধানীতে গত চব্বিশ ঘন্টায় বিপুল পরিমান গাঁজা, হেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো উপ-অঞ্চলের কয়েকটি দল আন্তঃনগর পারাবাত এক্সপ্রেস ও নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সব আটক করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, দেলোয়ার হোসেন (২৮), মোহাম্মদ শিবলী (২২), আলীম উদ্দিন (৪২) এবং রুনা আক্তার (২৬)।

সোমবার রাতে আন্তঃনগর পারাবাত এক্সপ্রেসে অভিযান চালিয়ে এক মন গাঁজা এবং ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়া নগরীর ধানমন্ডি এলাকার নীলক্ষেত বাবুপুরা বস্তি, ডেমরা এলাকার ধলপুর সিটি পল্লী বস্তি, সূত্রাপুর এলাকার মুন্সীরটেক এবং লালবাগ এলাকার নাজিম উদ্দিন রোডে অভিযান চালিয়ে ১৩ গ্রাম হেরোইন এবং ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।