২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি ১০ এপ্রিল

চট্রগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলার শুনানি আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। আদালত এ মামলায় গ্রেফতারকৃত ১১ জনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মহানগর দায়রা জজ আদালতে মঙ্গলবার শুনানি শেষে বিচারক আনোয়ার হোসেন আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানি ও চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেন।

ঢাকায় গ্রেফতারকৃত হাজি এয়াকুবসহ এ মামলার বাকি ১১ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাদের পরবর্তী তারিখে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি আব্দুস সাত্তার।