কক্সবাজারে ভগ্নিপতি কর্তৃক শ্যালিকা ধর্ষিত
কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে আপন ভগ্নিপতি কর্তৃক শ্যালিকা ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ ধর্ষক ভগ্নিপতিকে গ্রেফতার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়া পাড়া গ্রামের আবুল কাসেমের বড় মেয়ের জামাতা একই গ্রামের নুরুল হোসাইন এ লজ্জাজনক ঘটনা ঘটায়।
গোলাম কাদেরের পুত্র টেক্সিচালক নুরুল হোসাইন ১৬ বছর বয়সী তার নিজ শ্যালিকাকে ফুঁসলিয়ে কক্সবাজারের এক আবাসিক হোটেলে এনে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষিতা শ্যালিকা পরে বাড়িতে এসে তার পিতা-মাতাকে ঘটনা সম্পর্কে অবহিত করে।
ধর্ষিতার পিতা-মাতা অর্থাৎ নুরুলের শ্বশুড়-শ্বাশুড়ি এ ব্যাপারে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার সকালে টেকনাফ থানা পুলিশ ধর্ষক ভগ্নিপতিকে গ্রেফতার করে।
