গ্যাসের উৎপাদন অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে
সোমবার রাতে দেশে গ্যাসের উৎপাদন অতীতের সকল রেকর্ড ভেঙ্গেছে।
পেট্রোবাংলার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, এ মুহূর্তে গ্যাসের উৎপাদন ১,৪০০ মিলিয়ন ঘনফুট। যা এখন পর্যন্ত দেশে গ্যাস উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ।
তিনি জানান, সাঙ্গুতে শনিবার থেকে উৎপাদন বৃদ্ধি এবং মৌলভীবাজারের ক্ষেত্র থেকে সোমবার উৎপাদন শুরু হওয়ায় গ্যাস উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
তিনি আরও জানান, ইউনোকলের মৌলভীবাজারের ক্ষেত্র থেকে পরীক্ষামুলক উৎপাদন শুরুর মাত্র দু’ঘন্টার মধ্যেই তা ৬০ মিলিয়ন ঘনফুটে পৌঁছে। সোমবার সন্ধ্যা ৬:২০ মিনিটে ৪০ মিলিয়ন ঘনফুট দিয়ে এখানে উৎপাদন শুরু হয়।
তিনি আশা প্রকাশ করেন যে, মৌলভীবাজার শিগগিরই তার পূর্ণ ক্ষমতা ৭০ মিলিয়ন ঘনফুট উৎপাদনে সক্ষম হবে।
এর আগে কেয়ার্ণ এনার্জি শনিবার সাঙ্গু ক্ষেত্রের একটি নতুন কূপ থেকে উৎপাদন শুরু করে। ফলে এখানে উৎপাদন ১১০ থেকে ১৪০ মিলিয়ন ঘনফুটে দাঁড়ায়।
