২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলায় চার্জ শীটে বাদীর না-রাজি

শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বাদী সিআইডি’র দায়ের করা চার্জশীটের ওপর আদালতে অভিযোগ এনেছেন

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বাদী তাকে না জানিয়ে আদালতকে শুনানি প্রক্রিয়া শুরু না করার আহবান জানান। অভিযোগে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মামলার বাদী আব্দুল মজিদ জানান, তাকে না জানিয়েই সিআইডি চার্জ শীটটি দায়ের এবং রবিবার আদালতে পেশ করে। তিনি বলেন বিষয়টি সোমবার মিডিয়ার রিপোর্ট মাধ্যম তার নজরে আসে।

সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান কিবরিয়া হত্যা মামলায় ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ সংসদ সদস্য শাহ এএমএস কিবরিয়া আরো চার জনসহ ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক নৃশংস গ্রেনেড হামলায় নিহত হন।