কিশোরগঞ্জে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা
জেলার করিমগঞ্জ উপজেলায় কৃষক বিরোধী সেচ প্রকল্প বাতিল না করায় সে এলাকার সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক ও জেলার ডিসিসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
প্রকল্প সংক্রান্ত কাগজপত্র পর্যবেক্ষণ করে এলাকাবাসীর সাথে যোগাযোগ করে জানা গেছে, গত বছরের ১০ এপ্রিল একটি স্লুইস গেট নির্মানের জন্য জেলা সমবায় কর্মকর্তা একটি প্রকল্প কমিটির রেজিস্ট্রেশন দেন।
এলাকাবাসী জানায় প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন ফসলী জমি জলাবদ্ধতার কারনে এক ফসলী জমিতে পরিণত হবে।
‘জনস্বার্থ পরিপন্থী’ এ প্রকল্প বাস্তবায়িত হলে জমির মালিকরা ক্ষতিগ্রস্থ হলেও প্রকল্প সংশ্লিষ্টরা লাভবান হবে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন।
প্রকল্পটি যাতে বাস্তবায়িত না হয় সে জন্য জমির মালিকরা বাদী হয়ে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, জেলা প্রশাসক সিএম ইউসুফ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ১৪০/২০০৪।
