মুন্সীগঞ্জে ১ জনকে পিটিয়ে হত্যা, ২ নৈশ্য প্রহরী গ্রেপ্তার
মুন্সীগঞ্জের সদর উপজেলার নৈরপুকুরপাড়স্থ ইউরোপা হিমাগারের সামনে রবিবার রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে একজনকে। পুলিশ সোমবার ঘটনাটি প্রকাশ করে।
নিহত ব্যক্তির নাম আলী আহমেদ দেওয়ান (৫৮)।
পুলিশ এ ঘটনায় হিমাগারের দুই নৈশ প্রহরী নুরুল ইসলাম (২৫) ও আবু সালামকে (৩৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, আলী রাতে হিমাগারের পুকুরে মাছ ধরতে গেলে ইউরোপা হিমাগারের নৈশপ্রহরীরা তাকে বাঁশ দিয়ে নির্মমভাবে পেটায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
