চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপ মামলায় একজনের যাবজ্জীবন
চুয়াডাঙ্গার এসিড অপরাধ দমন ট্রাইবুনাল সোমবার এসিড নিক্ষেপ মামলায় আনসার আলী (৪২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
আদালত আসামীকে আরও এক লাখ টাকা জরিমানা করেছে। আগামী ৬০ দিনের মধ্যে আসামী পক্ষ এ টাকা পরিশোধ না করলে বাদী পুনরায় আদালতের শরণাপন্ন হতে পারবেন।
বিচারক এএফএম মোস্তফা কামাল এক জনাকীর্ণ আদালতে এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৫ সেপ্টেম্বর
জেলার দামুড়হুদা উপজেলার খন্দকার রবিউল হকের কন্যা শেফালি খাতুন মিনুর ওপর আনসার আলী এসিড নিক্ষেপ করে।
পরে মিনুর ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করে।
