২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরির দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের মানববন্ধন

ন্যূনতম মজুরির দাবিতে এবং ৭২ ঘন্টা কর্মদিবস ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র শুক্রবার নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 07:46 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত রাজধানীর মুক্তাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি’র সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা মনজুরুল আহসান খান এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুহুল আমীন, সহসভাপতি সাদেকুল ইসলাম শামীম, লুনা নূর, মামুন খান জয়, তাছলিমা বেগম প্রমুখ।