২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাসেপাটગ ছাড়া মায়ানমার

পাসপোর্ট ছাড়া মায়ানমার ভ্রমণের অভিযোগে বিডিআর টেকনাফ সীমান্ত থেকে ১৫ জন বাংলাদেশী রাখাইনকে আটক করেছে। এদের মধ্যে ২ জন মহিলাও রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

কক্সবাজার সদর উপজেলা ও দ্বীপ উপজেলা মহেশখালীর ১৫ জন রাখাইন বাংলাদেশের পাসপোর্ট ছাড়া মায়ানমারে বিভিন্ন এলাকা সফর শেষে বৃহস্পতিবার বিকালে নাফনদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকালে বিডিআর তাদের আটকায় এবং পাসপোর্ট দেখাতে বলে। কিন্তু দলের কেউই পাসপোর্ট দেখাতে না পারলে বিডিআর জোয়ানরা তাদের আটক করে টেকনাফ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ এদের পাসপোর্ট আইনে গ্রেফতার দেখিয়েছে।

এদিকে গ্রেফতারকৃত রাখাইনরা পুলিশকে জানায়, তারা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য মায়ানমার গিয়েছিল।