৫০ টাকা ট্যাক্স আদায়ে ৫ পুলিশের অভিযান
৫০ টাকা চৌকিদারি ট্যাক্স আদায় করতে জেলার অভয়নগর উপজেলার দিঘীর পাড় গ্রামে শুক্রবার ৫ জনের পুলিশ দল রমজান আলী নামে এক ব্যক্তির বাড়িতে হাজির হয়।
রমজান আলী জানান, শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চৌকিদারি ট্যাক্স বাবদ তার কাছে পাওনা ৫০ টাকা আদায়ের জন্য স্থানীয় চৌকিদার পাথালিয়া ক্যাম্প থেকে পুলিশের দলটি নিয়ে তার বাড়িতে হাজির হয়।
ট্যাক্স বকেয়া রাখায় পুলিশ দল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ট্যাক্সের টাকা নিয়ে ক্যাম্পে হাজির না হলে মামলায় ঝোলানোর হুমকি দিয়ে যায়।
ঘটনার আকষ্মিকতায় গোটা গ্রামের মানুষ হতবাক হয়ে পড়ে।
