লাকসামে মাটি চাপা পড়ে নিহত ২, আহত ৫
লাকসামে একটি পুকুরে মাটি কাটতে গিয়ে মাটি চাপা পড়ে দুই জন মাটি কাটা শ্রমিক নিহত ও পাঁচ জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার বিকেলে উপজেলার পেরুল ইউনিয়নের বানকাশ্রী গ্রামের একটি পুকুরে মাটি কাটার সময় পুকুরের পাড় ধসে পড়ে। এ সময় লাকসাম পৌরসভার দক্ষিণ বিনই গ্রামের ইকবাল হোসেন (১৮) এবং নান্টু মিয়া (১৭) নামের দুজন মাটিচাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়।
ঘটনায় আহত পাঁচ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নুরে আলম, খোরশেদ (১) ও খোরশেদ (২)র অবস্থা আশংকাজনক।
