২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদ সিকদারের বোন ও ভগ্নিপতির আত্মসমর্পণ

কুখ্যাত খুনি এরশাদ সিকদারের ছোট বোন সেলিনা বেগম ও তাঁর স্বামী ইদ্রিস বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:35 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

যথাক্রমে ৮ ও ৭ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ও পলাতক ওই দু’জন আসামী খুলনার চতুর্থ সহকারি জজের আদালতে আত্মসমর্পণ করে।

জানা যায়, পুলিশ ২০০২ সালের ৪ মে সেলিনা বেগম ও তার স্বামী ইদ্রিসকে তাদের গোবরচাকাস্থ বাসা থেকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে।

পরদিন তাদের বিরুদ্ধে এ অভিযোগে সোনাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলার রায়ে আদালত তাদেরকে যথাক্রমে ৮ ও ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেয়।

আদালতের রায় ঘোষণার পর থেকেই তারা পলাতক ছিল।