মাসব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া সমাপ্ত
কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবানের সীমান্ত এলাকায় অনুষ্ঠিত মাসব্যাপী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া বৃহষ্পতিবার শেষ হয়েছে।
বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ ইনফেনট্রি ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কবীর শেষ দিনের মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত ১৯ ফেব্র“য়ারি যৌথ মহড়া শুরু হয়। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা লেফটেনেন্ট কর্ণেল ব্ল্যাঙ্ক কে জেড মহড়াটির উদ্বোধন করেন।
