২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আরাকান আর্মির সাবেক ক্যাডার অপহরণ

মায়ানমারের গেরিলা গ্র“প আরাকান আর্মির (এএ) সাবেক ক্যাডার ক্যা সা চিংকে (৩০) সশস্ত্র সন্ত্রাসীরা ১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপরহণ করেছে। পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা নোয়াপাড়ায় বুধবার গভীর রাতে এই অপহরণের ঘটনা ঘটে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজকে জানায়, অপহৃতকে উদ্ধারের সর্বাতœক চেষ্টা চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, নতুন সশস্ত্র সংগঠন ‘সিএইচটি গ্র“প’ কয়েকদিন আগে ওই অপহৃতকে তাদের দলে যোগ দেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে একটি পত্র পাঠায়। এর সদুত্তর না পেয়ে তারা ওই অপহরণ করে।